[email protected] ঢাকা | শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬, ৪ঠা আশ্বিন ১৪৩৩
thecitybank.com

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩ সেপ্টেম্বার ২০২৬, ২০:০৫

ড. কেরামত আলী। ফাইল ছবি/সংগ্রহীত

‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়’ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। গতকাল বুধবার (০২ সেপ্টেম্বর) জাতীয় অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।

জানা যায়, জাতীয় সংসদে ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়’ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ নেতার সম্মতিক্রমে চিফ হুইপের প্রস্তাবে এই কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

নবগঠিত এই কমিটিতে কলিম উদ্দিন আহমেদকে সভাপতি মনোনীত করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মো. হারুনুর রশিদ, মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী, সাইদ উদ্দিন আহমদ এবং হানজালা ওবায়দুল্লাহ সালাফী।

গঠিত এই সংসদীয় স্থায়ী কমিটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, নীতি নির্ধারণী ক্ষেত্রে পরামর্শ প্রদান এবং মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করবে। কার্যপ্রণালী বিধি অনুযায়ী কমিটি নিয়মিত বৈঠকে মিলিত হয়ে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, ডিজিটাল অবকাঠামো জোরদারকরণ এবং ডাক ও টেলিযোগাযোগ সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় তদারকি ও সুপারিশ প্রদান করবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর