প্রকাশিত:
৩ সেপ্টেম্বার ২০২৬, ২৩:৫৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়, এমপি রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে তাঁকে রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের বিভিন্ন কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুল, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় টিম লিডার আব্দুল মতিন, , রাজশাহী মহানগর জিয়া মঞ্চের সভাপতি মো. কামাল উদ্দিন সরকার, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, মতিহার থানা বিএনপির সদস্য সচিব আল মামুন বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: