[email protected] ঢাকা | রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬, ৪ঠা আশ্বিন ১৪৩৩
thecitybank.com

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বার ২০২৬, ২১:৪৩

ছবি: সংগ্রহীত

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হল রুমে শনিবার ১৯ সেপ্টেম্বর রাজশাহী নগরীর সিটি বাইপাস হাট সংলগ্ন আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আরশি প্লাটিনাম সিটির চেয়ারম্যান কামরুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মুক্তাদির রহমান অধক্ষ্য ওয়েমার্ক আইডিয়াল কলেজ, ইমাম মেহেদী ডাইরেক্ট রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, মোস্তাফিজুর রহমান এজিএম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, মো: আহসান হাবীব পরিচালক রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সভাপতি বিনোদপুর বাজার সমিতি, মো: খাইরুল বাশার সাবেক পরিচালক রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, মো: সুলতান মাহমুদ সুমন সাবেক সিনিয়র সহসভাপতি রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, মো: হাসানুজ্জামান ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মো: শরিফুল ইসলাম ডেপুটি ম্যানেজার জনতা ব্যাংক, প্রফেসার রবিউল ইসলাম প্রাণীবিদ্যা বিভাগ রাজশাহী কলেজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকেএসপির কর্মকর্তা মো: খাদেমুল ইসলাম।

এছাড়াও আরশি প্লাটিনাম সিটির স্লাইড উপস্থাপন করেন প্রজেক্টের প্রকৌশলী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরশি প্লাটিনাম সিটির স্বত্বাধিকারী কামরুজ্জামান সুমন বলেন আমাদের এই সিটির যারা ফ্লাট ক্রয় করবে আমরা তাদেরকে আগামী জানুয়ারি ২০১৭ থেকে ৪০ মাসের মধ্যে গ্রাহকদেরকে ফ্লাট হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন আমরাই সবচেয়ে কমমূল্যে ফ্লাট বিক্রয় করছি তিন রুমের ফ্লাটের দাম প্রায় ৩০ লক্ষ টাকা এবং ২ রুমের ফ্লাটের দাম প্রায় ২০ লক্ষ টাকা। এছাড়া এই সিটিতে মসজিদ, সুপার শপ, জিম, কমিউনিটি সেন্টার, কমিউনিটি ক্লিনিক সহ ফিজিওথেরাপি হাসপাতালের সুবিধা রয়েছে।

নগরীর উপকন্ঠে এই প্রকল্প বাস্তবায়ন হলে রাজশাহী শহরেকে আরও আধুনিক ও দৃষ্টি নন্দন হিসেবে ভাবে গড়ে তুলবে।

অনুষ্ঠান শেষে আরশি প্লাটিনাম সিটির চেয়ারম্যান কামরুজ্জামান সুমন উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আরশি প্লাটিনাম সিটির বিভিন্ন অফার তুলে ধরেন।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর