[email protected] ঢাকা | শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬, ১৬ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৬, ২১:৩৩

অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক তুলে দিচ্ছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ছবি: চাঁপাই জার্নাল

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নগর ভবনে সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের সচিব সোহেল রানা। অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী কল্যাণ তহবিলের সভাপতি শেখ মোঃ মামুন ডলার, অবসরপ্রাপ্ত ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব খোকন এবং রাসিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মাকু।

স্বাগত বক্তব্য দেন রাসিকের বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানমঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এবং প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ।

এ সময় রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর