[email protected] ঢাকা | শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬, ১৬ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

রাজশাহী রেল স্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু: ভূমি মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৬, ২১:৪৩

ছবি: সংগ্রহীত

ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহীবাসীর মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। অনাকাঙ্ক্ষিতভাবে যারা এই স্থাপনা ধ্বংস করেছে, তারা পুরো রাজশাহীবাসীর সম্মান ও মর্যাদায় আঘাত হেনেছে। তারা রাজশাহীবাসীর শত্রু, এসব ভাংচুরও ধ্বংসযজ্ঞের ঘটনায় তদন্ত চলছে দোষীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজ সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।

গত ৫ই আগস্ট রাজশাহী ও ঢাকায় ছাত্র-জনতার ওপর যেভাবে হামলা চালিয়ে শহীদ সাকিব আনজুম সহ অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতন করা হয়েছিল, ঠিক একই কায়দায় ঐতিহ্যবাহী রাজশাহী রেল স্টেশনে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে।

মন্ত্রী আরোও বলেন রেল স্টেশনের ভাঙচুর ও নাশকতার ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির মুখোমুখি করা হবে।

যারা এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর বা ভুয়া বক্তব্য ছড়াচ্ছে, তাদের 'রাজশাহী ও রাষ্ট্রের শত্রু' হিসেবে অভিহিত করে তিনি জানান, প্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে এদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীবাসীকে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, বহিরাগত কোনো শত্রু বা ষড়যন্ত্রকারী যদি চক্রান্ত করার চেষ্টা করে, তবে রাজশাহীবাসী অতীতে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, ভবিষ্যতেও একইভাবে তার উপযুক্ত জবাব দেবে।

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রেলস্টেশন বিভিন্ন ভাঙচুর স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, আরডিএ চেয়ারম্যান, আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপি'র সভাপতি মামুন অর রশিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর