[email protected] ঢাকা | সোমবার, ৫ই অক্টোবর ২০২৬, ১৯শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

সৌদি আরবে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৬, ১৩:৩৪

ছবি: সংগ্রহীত

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎকে‌ন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় বিদ্যুৎ সরবরাহকারী বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা অগ্রহণযোগ্য। ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর যেকোনো ধরনের আগ্রাসন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর