[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা নভেম্বর ২০২৬, ১৯শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৬, ১৭:৩০

সাইফুল ইসলাম। ফাইল ছবি/সংগ্রহীত

রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠার পর তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

সূত্র: আরটিভি অনলাইন/ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর