প্রকাশিত:
৩ নভেম্বার ২০২৬, ২০:৫৬
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর এজেন্ট আউটলেট 'মেসার্স মুয়াজ ট্রেডার্স'।
মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে বারঘরিয়া টিটিসির সামনে জানাসা ছাত্রাবাসের নিচ তলায় নিজস্ব অফিস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
মেসার্স মুয়াজ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সারওয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজার মো. সোলাইমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি রাখেন চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর প্রিন্সিপাল মো. ওহিদুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার সিনিয়র অফিসার মো. এরফান আলী, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুল আলীম, নামোশংকরবাটি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর ফিরোজ কবির এবং চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. শহিদুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম এবং লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এখলাসুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, বারঘরিয়া এলাকায় এই নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর ফলে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা হাতের নাগালে অতি সহজে আধুনিক ও শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আউটলেটের সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: