[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬, ২১শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৬, ১৬:৪৯

ছবি: সংগ্রহীত

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, মাদকের কবলে পড়ে তরুণ সমাজ এবং ছাত্র-ছাত্রীরা কষ্টের মধ্যে পড়েছে। মাদক যদি যুবসমাজকে গ্রাস করে, তবে জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে তদারকি ও সমন্বয়ের মতবিনময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মিডিল ইস্ট বিশ্বের জ্বালানির সবচেয়ে বড় উৎস। সেখানে চলমান যুদ্ধ এবং বিভিন্ন বড় বড় রিফাইনারিতে ড্রোন হামলার কারণে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা সারা বিশ্বে একটি কৃত্রিম সংকট তৈরি করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় এশিয়া প্যাসিফিক, আসিয়ান এবং সেন্ট্রাল এশিয়ান দেশগুলোর সঙ্গে বিভিন্ন মিটিংয়ে জ্বালানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হয়েছে।
জ্বানানি সংকট উত্তরণে একমাত্র বিকল্প হিসেবে সোলার বা সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে জ্বালানি মন্ত্রী বলেন, ব্যাটারি ও প্যানেল বসিয়ে খুব সহজেই ঘরে ঘরে সোলার সিস্টেম চালু করা সম্ভব। এর ফলে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল আমদানির ওপর নির্ভরতা কমবে।

মন্ত্রী আরো বলেন, গত আট মাসে জ্বালানি আমদানিতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, যা জনগণেরই করের টাকা। সোলার ব্যবহার বাড়লে বৈদেশিক মুদ্রা ও সরকারের রাজস্ব সাশ্রয় হবে এবং সেই অর্থ দেশের অন্যান্য সামাজিক উন্নয়নে ব্যবহার করা সম্ভব হবে।
সোলার স্থাপন করলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লাভেরও সুযোগ রয়েছে।


বেশি বেশি সোলার লাগান, কম কম বিদেশের ওপর নির্ভর করুন"—এই স্লোগানকে সামনে রেখে প্রকৃতি থেকে আলো নিয়ে সোলার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে দেশকে অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী। 

মতবিনিময় সভায়, আরো উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের এমপি মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ প্রমুখ। এছাড়াও রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ, আরএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর