[email protected] ঢাকা | বুধবার, ৫ই আগস্ট ২০২৬, ২১শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-জামায়াত পন্থী আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচী পালিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৪, ২০:১২

মানববন্ধন কর্মসূচীতে আইনজীবীবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

গণতন্ত্র ও আইনের শাসন পুন:প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবীতে ০১ জানুয়ারী থেকে ০৭ জানুয়ারী পর্যন্ত আদালত বর্জন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী ঐক্য পরিষদ, চাঁপাইনববাগঞ্জ জেলা শাখা।

সোমবার (০১ জানুয়ারী) সকাল ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী বারের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এই ভোট বর্জন করছি, আমরা ভোট বয়কট করছি। আপনারা জনগণ আমাদের সাথে আন্দোলনে শরীক হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মো: সোলাইমান মৃধা, গোলাম কবির, মো: মাসির আলী।

এছাড়া আরোও উপিস্থিত ছিলেন, নূরে আলম সিদ্দিকী আসাদ, রবিউল হক দোলন, আব্দুস সালাম ও আবুল কালাম আজাদসহ আরোও প্রমুখ।

মানববন্ধন পরবর্তীতে আইনজীবী বারের সামনে সংক্ষিপ্ত মিছিলের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর