[email protected] ঢাকা | রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২রা ফাল্গুন ১৪৩২
thecitybank.com

আসছে বোম ডিস্পোজাল ইউনিট, রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না তদন্ত চলছে

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫০

পুলিশ সুপার গৌতম বিশ্বাস। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরির সময় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে।  ঘটনাস্থলে আরোও বিস্ফোরক দ্রব্য রয়েছে কিনা বা বিস্তারিত তদন্তের জন্য রাজশাহী থেকে ঘটনাস্থলে রওনা দিয়েছে র‍্যাব-৫ এর বোম ডিস্পোজাল ইউনিট।

আজ বেলা সাড়ে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

তিনি বলেন, আজ সকাল ৫টা  থেকে সাড়ে ৫ টার দিকে ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে দুইজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এছাড়া আরোও আলামত সংগ্রহের জন্য রাজশাহী থেকে র‍্যাবের বোম ডিস্পোজাল ইউনিট রওনা দিয়েছে।

আহত, নিহত বা বোমা কারিগরদের রাজনৈতিক পরিচয় আছে কি না, এমন প্রশ্নে তিনি আরোও বলেন, রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।

প্রসঙ্গত, ভোর আনুমানিক ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল। সেখানে তারা ককটেল তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন প্রাণ হারান। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এছাড়াও বিস্ফোরণে গুরুতর জখম হওয়া তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে  হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর