[email protected] ঢাকা | বুধবার, ১৮ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে ২০টি গাছ চুরির মামলায় মুলহোতা গ্রেপ্তার

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৬, ২১:০২

আটককৃত আক্তারুল আলম মজিদ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২০টি গাছ চুরি মামলায় আক্তারুল আলম মজিদ (৪৮) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার মনাকষা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন।

গ্রেপ্তারকৃত আসামী উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত আফসার হোসেনের ছেলে।

উপপরিদর্শক কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মনাকষা বাজারে অভিযান চালিয়ে আসামি আক্তারুল আলম মজিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতবাড়ি থেকে তিনটি গাছের ভিটা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় ১০টি আমগাছ, ২টি ছোট গাছ ও ৮টি মেহগনি গাছ কাটা ও চুরির মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান উপপরিদর্শক কবির হোসেন।

এর আগে গাছের মালিক নাজমুল আলম বাদি হয়ে আক্তারুল আলম মজিদের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে থানায় মামলা করেন।

আ.ই/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর