[email protected] ঢাকা | বুধবার, ১৩ই মে ২০২৬, ৩০শে বৈশাখ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় ৬.৮ কেজি হেরোইনসহ টুলু গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৩ মে ২০২৬, ১৫:১৫

প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে ০৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ জয়নাল টুলু (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ ।

গ্রেপ্তারকৃত আসামী জয়নাল টুলু চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে ।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১২ মে র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল নিয়মিত টহল পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে । প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৩ মে রাত পৌনে একটার দিকে আভিযানিক দলটি জয়নাল টুলুর বাড়িতে অভিযান পরিচালনা করে । এসময় তার বসতবাড়ির গোয়ালঘর থেকে একটি বস্তায় রাখা ০৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ।

অভিযান শেষে ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করে একটি মামলা দায়ের করা হয়েছে । অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর