[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৪ই মে ২০২৬, ৩১শে বৈশাখ ১৪৩৩
thecitybank.com

ভোলাহাটে ১৯ হাজার পিস মাদক ট্যাবলেটসহ মোবাইল জব্দ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৩ মে ২০২৬, ১৬:৫৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন) এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন এবং মাদকদ্রব্য জব্দ করেছে। সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

বুধবার (১৩ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহল দল উপজেলার চামুচা গ্রামস্থ একটি আমবাগানে অতর্কিত হানা দেয়। সীমান্ত পিলার ১৯৮/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন, ৩৯৮০ পিস ইয়াবা এবং ১৯,৪৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর