[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে দুইকেজি গাঁজাসহ মাদক কারবারি সুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২১ মে ২০২৬, ১৭:১৭

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মোঃ সুজন (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ ।

গতকাল বুধবার (২০ মে) রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের সিংনগর এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত সুজন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা পশ্চিমপাড়া (৫নং ওয়ার্ড) গ্রামের মোঃ ভাদু আলী ও মোসাঃ সানাভানের ছেলে ।

র‍্যাব সূত্রে জানা যায়, ২০ মে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নিয়মিত টহল ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে মনাকষা বাজার এলাকায় অবস্থান করছিল । এ সময় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, সিংনগর গ্রামের ওয়াক্তিয়া মসজিদের পেছনে একটি আম বাগানের ভেতর এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে । প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দলটি রাতসাড়ে নয়টার দিকে সেখানে ঝটিকা অভিযান চালায় । অভিযানকালে সুজনকে আটক করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা বাজার করার ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয় ।

র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে । গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর