[email protected] ঢাকা | শুক্রবার, ১৯শে জুন ২০২৬, ৪ঠা আষাঢ় ১৪৩৩
thecitybank.com

বারঘরিয়াতে ডিবি পুলিশের অভিযান, ইয়াবাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৮ জুন ২০২৬, ১৯:৫৮

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— শিবগঞ্জ থানার শেখটোলা গ্রামের মৃত কাউসার আলীর ছেলে মোঃ এস. এম. মহিউদ্দিন (৩৪) এবং সদর মডেল থানার হাট রামচন্দ্রপুর পুরানটোলা গ্রামের মোঃ একরামুল হকের ছেলে মোঃ এনায়েতুল্লাহ ওরফে সিজার (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ডিবির উদ্যোগে এক মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়। গতকাল বুধবার (১৭ জুন) রাত দশটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বারোঘরিয়া ইউনিয়নের বারোঘরিয়া বাজারস্থ দৃষ্টিনন্দন মাঠের দক্ষিণ পাশে, একটি বটগাছের সামনের ফাঁকা জায়গায় সন্দেহভাজন হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানকালে ডিবি পুলিশ দুইজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

ডিবির ওসি মোঃ ওবাইদুল হক জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে ডিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। 

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর