[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে জুন ২০২৬, ৮ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও চোরাচালান রুখতে পুলিশের ‘বিশেষ সাঁড়াশি অভিযান’

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২২ জুন ২০২৬, ২২:৫৯

জেলাব্যাপী পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবৈধ মাদক চোরাচালান, কাগজপত্র বিহীন মোটরসাইকেল এবং বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২২ জুন) দিনব্যাপী সদর মডেল থানা, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি, যানবাহন চেকিং এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি জোরদার করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জেলায় মাদক, চোরাচালান, সন্ত্রাস ও সকল ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জকে অপরাধমুক্ত রাখতে পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। বিশেষ করে কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, ইভটিজিংসহ সকল ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে। পুলিশ সুপার আরও বলেন, “পুলিশ জনগণের সেবক। জনগণকে সঙ্গে নিয়েই আমরা কাজ করতে চাই। সমাজে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার জেলার পাঁচ উপজেলার থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সরাসরি তদারকিতে অভিযান পরিচালনা করেন। জেলা পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। জেলা পুলিশের কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর