[email protected] ঢাকা | রবিবার, ২৮শে জুন ২০২৬, ১৩ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

দেবীনগর-ইসলামপুরে অবৈধভাবে জমির টপ-সয়েল কর্তন, ৬৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৭ জুন ২০২৬, ১৬:৩৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের দেবিনগর ইউনিয়নের নবীনগর এলাকায় আম বাগানের ভিতরে জমির টপ-সয়েল কর্তন করার অভিযোগে দুইটি ট্রাক্টর আটক করে পুলিশ। শুক্রবার (২৬ জুন) গভীর রাতে এই অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযুক্তরা হলেন, ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি গ্রামের মো: মোংলার ছেলে এমদাদুল হক (২৭) এবং দেবিনগর ইউনিয়নের হাজীর টোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩২)।

জানা যায়, ইসলামপুর তদন্ত কেন্দ্রের এএসআই রাজুর নেতৃত্বে দুইটি ট্রাক্টর আটক করা হয় এবং রাতে তদন্ত কেন্দ্রে নিয়ে গিয়ে রাখা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইকরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সহকারী কমিশনার ইকরামুল হক নাহিদ বলেন, অবৈধভাবে জমির উপরিভাগ টপ-সয়েল কর্তনের অভিযোগে দুইজনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, গতকাল রাতে অবৈধ মাটি কাটার অভিযোগে দুইটি ট্রাক্টর আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর