[email protected] ঢাকা | মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

রহনপুরে ৭৫ বোতল এস্কাফ ও অটো ভ্যানসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৯ জুন ২০২৬, ২১:০৫

আটককৃত মাদক ব্যাবসায়ী রাকিবুল ইসলাম। ছবি: ডিএনসি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত এক অভিযানে ৭৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘এস্কাফ’ সিরাপসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১১ টার দিকে রহনপুর পৌরসভার ষ্টেশনপাড়া গ্রামস্থ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি চার্জার অটো ভ্যানও জব্দ করে ডিএনসির আভিযানিক দল।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোঃ রাকিবুল ইসলাম (২৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ০৮ নং ওয়ার্ডের বহিপাড়া গ্রামের মোঃ মুনিরুল ইসলাম ও মোসাঃ আমেনা বেগমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি চৌকস দল রহনপুর পৌরসভার ষ্টেশনপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি চার্জার অটো ভ্যান থামিয়ে তল্লাশি চালালে সেখান থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭৫ (পঁচাত্তর) বোতল ESkuf (এস্কাফ) সিরাপ উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের অভিযোগে ভ্যানচালক রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং মাদক বহনের দায়ে ভ্যানটি জব্দ করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিস্তার রোধে এই ধরণের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর