প্রকাশিত:
১৭ জুলাই ২০২৬, ১১:৪৫
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক বৃদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার ছেলেকে আসামি করা হলেও তিনি পলাতক রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা ২০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার ইসলামনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইসলামনগর গ্রামের বাসিন্দা মোসা. মরজিনা বেগম (৭১)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই মামলার অপর আসামি মো. আলতু (৪৭) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: