[email protected] ঢাকা | রবিবার, ১৯শে জুলাই ২০২৬, ৩রা শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৮ জুলাই ২০২৬, ২১:১৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ আফরোজা (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি ও সদর কোম্পানির একটি আভিযানিক দল।

শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের গোপালনগর গ্রামের এ.বি. ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে কানসাট মোড় দিনাজপুরগামী সড়কে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বিআরটিসি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আফরোজা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বাসুদেবপুর গ্রামের মো. রমজান আলীর মেয়ে এবং ছাদেক মিয়ার স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর