প্রকাশিত:
১ আগষ্ট ২০২৬, ২১:৫৫
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬০ বোতল কোডিন মিশ্রিত অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, "মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ" গড়ার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবির তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পৌর এলাকার রেহাইচর গ্রামের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজ টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার হন শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের শরিফা বেগম (৩৮) এবং কালীগঞ্জ মালুপাড়া গ্রামের জুনিয়ারা বেগম (২৫)।
এ সময় তাদের হেফাজত থেকে ৬০ বোতল কোডিন মিশ্রিত অবৈধ এস্কাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে জনগণকে রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে "আপনার সন্তানকে বাঁচাতে, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পাশে থাকুন"—এই আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: