[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬, ২৯শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে ডিএনসির ১৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৬, ২২:৩৬

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মো. আজম আলী (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার ঢোড়বোনা গ্রামস্থ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আজম আলীর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আজম আলী ঢোড়বোনা গ্রামের মো. জেন্টু আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানের পর পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর