[email protected] ঢাকা | শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩০শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৬, ১৫:২১

ছবি: সংগ্রহীত

শরীয়তপুর জেলার জাজিরা এলাকায় প্রবেশ করে শতাধিক ককটেল (হাতবোমা) বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি ও এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার অন্যতম এজাহারনামীয় আসামী ওয়াসিম মাদবরকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট রাত সাড়ে ৮টায় র‍্যাব-৮ (মাদারীপুর) ও র‍্যাব-৫ (চাঁপাইনবাবগঞ্জ)-এর যৌথ আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করে। ওয়াসিম জাজিরার ছাতীশপাড়া এলাকার নূরুল ইসলাম মাদবরের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট আসামীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে এবং বাদীর পিতা আঃ মান্নান সরকারকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ দবির সরদার বাদী হয়ে ৮৭ জনের নাম উল্লেখসহ জাজিরা থানায় বিস্ফোরক উপাদান ও হত্যা মামলা (মামলা নং-১১, তারিখ: ১২/০৮/২০২৬) দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামী ওয়াসিম মাদবরকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর