[email protected] ঢাকা | শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে নাশকতার মামলায় আ’লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীসহ চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৬, ১৩:০০

বামে নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের ও ডানে ছাত্রলীগ নেতা আবু জার গিফারী। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে দিনব্যাপী ও রাতে অভিযান চালিয়ে নাশকতার মামলার চার আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গত শুক্রবার ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে আজ শনিবার আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে রয়েছেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। এছাড়া জেলা ছাত্রলীগের বর্তমান প্রচার সম্পাদক ও পৌর ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুজার গিফারীকে (২৬) জেলা সদরের ১৫ নং ওয়ার্ডের মসজিদপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি মো: হবি ও মোসা: মিনু বেগম দম্পতির ছেলে।

অভিযানে শিবগঞ্জ থানা এলাকা থেকেও নাশকতার মামলায় অভিযুক্ত দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন—শিবগঞ্জের টোরবোনা মধ্য পাড়ার মো: কবির হোসেনের ছেলে মো: ওসমান (১৭) এবং নয়লা ভাঙ্গা মোড়ল পাড়ার মো: কায়েম উদ্দিনের ছেলে মো: মিরাজ (১৫)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সবাই নাশকতার মামলার এজাহারনামীয় আসামি এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, জেলাজুড়ে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর