[email protected] ঢাকা | শুক্রবার, ২১শে আগস্ট ২০২৬, ৬ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৬, ১৭:৩১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার সংলগ্ন গ্রামীণফোন টাওয়ারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন—মো. বিশু (৩৩)। তিনি শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া চিল্লাইপাড়া এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. তারেক মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মো. বিশুকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ১৬০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

শিবগঞ্জ থানার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর