[email protected] ঢাকা | মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬, ১৭ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৬, ১৮:২০

ছবি: সংগ্রহীত

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি (অ্যামোনিশন) এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে কাশিয়াডাঙ্গার আরডিএ প্রান্তিক আবাসিক এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর একটি চৌকস দল কাশিয়াডাঙ্গা থানা এলাকার একটি নির্দিষ্ট স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন জব্দ করা হয়। এ সময় স্থানীয় লোকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধারকৃত অস্ত্র ও গুলির প্রকৃত মালিক কিংবা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

উদ্ধারকৃত বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে সেগুলো কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর