[email protected] ঢাকা | বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬, ১৮ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে সাব্বির গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৬, ১৮:০৭

গ্রেপ্তারকৃত সাব্বির। ছবি; সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আলিনগর ভুতপুকুর এলাকা থেকে সাব্বির নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩১ আগষ্ট) রাত ৯ বা ১০ টার দিকে তাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সাব্বির হলেন অত্র এলাকার মো: মোজ্জাম্মেলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ৯(৩)/১০/১১/১৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততা, নাশকতার পরিকল্পনা এবং সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন বা সহযোগিতার অভিযোগ রয়েছে।

অপরদিকে আরেকটি সূত্রে জানা যায়, গত রবিবার (৩০ আগষ্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভিতরের মূল ফটকের সামনে এক যুবককে মারধর করেন সাব্বির। তারপর থেকে বিষয়টি আলোচনায় আসে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, সন্ত্রাসবিরোধী আইনে গতকাল ৯ বা ১০ টার দিকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর