[email protected] ঢাকা | সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬, ৩০শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মদ-ফেন্সিডিল জব্দ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বার ২০২৬, ১৭:১২

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ ও ফেন্সিডিল জব্দ। ছবি: ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে।

বিজিবি জানায়, জব্দকৃত ৪৪ বোতল ভারতীয় মদের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা এবং ২৮ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১১ হাজার ২০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্যের মোট মূল্য ৭৭ হাজার ২০০ টাকা।

পরে এসব মাদক শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। এদিকে, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে ভারতীয় ১৮৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর