[email protected] ঢাকা | শনিবার, ১০ই অক্টোবর ২০২৬, ২৪শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৯ অক্টোবার ২০২৬, ১৭:৫০

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫-এর সিপিসি-১-এর সদস্যরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি আমবাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এসআরবি-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমবাগানের ভেতরে একটি সাদা শপিং ব্যাগে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলিগুলো পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র ও গুলিগুলো নাশকতার উদ্দেশ্যে সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে র‍্যাব।

ক্যাম্প কমান্ডার সিনিয়র পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর