চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে সার পরিবহন ও বিক্রির ২ জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা কৃষি কর্মকর্তা সাকলায়েন হোসেন জানান, বুধবার বিকেলে রহনপুর পৌর এলাকার ধুলাউড়িতে ৫ বস্তা সার অন্যত্র নিয়ে যাওয়ার সময় আটক করে স্থানীয় লোকজন।রশিদ ছাড়াই সার পরিবহন ও বিক্রির অভিযোগে সার ডিলার কবির ট্রেডার্সের ম্যানেজার মনিরুজ্জামান জীবনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) চৌধুরী আল মাহমুদ।
অপরদিকে, বুধবার সন্ধ্যায় রহনপুর -গোমস্তাপুর সড়কের শিমুলতলায় অবৈধভাবে ১৬ বস্তা সার পরিবহনের অভিযোগে গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠালগ্রামের আব্দুর রশিদকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।
আ.ন/আ.আ
মন্তব্য করুন: