[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬, ২১শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে কুফ রিলিফ কফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৬, ২১:৩৬

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৫ বোতল KUF Relief Cough সিরাপসহ মোঃ উমর ফারুক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভগবানপুর গাইনপাড়া গ্রামের একটি রাস্তার তিনমাথা মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোঃ উমর ফারুক ভগবানপুর গাইনপাড়া গ্রামের মৃত বিশু মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। সদর মডেল থানার এসআই (নিঃ) রাজু আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত থেকে ৫ বোতল KUF Relief Cough সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর