প্রকাশিত:
১১ নভেম্বার ২০২৬, ১৯:২৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, তেলকুপি বিওপি থেকে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল নেশাজাতীয় Kuf Relief সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা সিরাপের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: