[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কোটি টাকার মোবাইল ও পাথরসহ ভারতীয় ট্রাকচালক আটক

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৬ নভেম্বার ২০২৬, ২০:৫৪

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ৪০ টন পাথরসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় জসিম শেখ (২৭) নামের এক ভারতীয় ট্রাকচালককে আটক করে বিজিবি।

আটককৃত জসিমের বাড়ি  ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর এলাকায় এবং তার পিতার নাম জমিন সেখ।

গতকাল রবিবার (১৫ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রাম এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আজ সোমবার (১৬ নভেম্বর)  দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ১০ টার দিকে ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার পাকা রাস্তায় অবস্থান নেয়। পরে সেখানে একটি পাথরবোঝাই ভারতীয় ট্রাকে (নম্বর: WB-73-G-4001) তল্লাশি চালিয়ে পাথরের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত পাথর, মোবাইল ফোন ও ট্রাকের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা। এছাড়া অভিযানে ভারতীয় ট্রাকচালক জসিম শেখকে আটক করা হয়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্রাকচালকসহ অবৈধভাবে আনা ভারতীয় মোবাইল ফোন ও পাথর বোঝায় ট্রাক জব্দ করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর