[email protected] ঢাকা | সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৬, ১৮:০৯

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চালিয়ে ৭১ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও ৪২ বোতল বিদেশি মদ (কসমস ফিফটি) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর চামুচা বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৬/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের আব্দুল আজিজের আমবাগানে অভিযান চালানো হয়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশি মদ (কসমস ফিফটি) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৯১ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এনামুল হক নাসিম/ই.ই

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর