প্রকাশিত:
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০৮
চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া এলাকায় কওমি শিক্ষার্থীদের অংশগ্রহণে কওমি ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ) বারঘরিয়ায় অবস্থিত জামিয়া ইবরাহিমীয়া মিফতাহুল উলুম রিসার্চ সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সম্মেলনটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টার দিকে শেষ হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারঘরিয়া কওমি মাদরাসার মুতাওয়াল্লি আলহাজ মো. ইবরাহীম আলী এরফান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জামিয়া ইবরাহিমীয়া মিফতাহুল উলুম রিসার্চ সেন্টার, বারঘরিয়ার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা হাসান মুহাম্মদ ইসহাক।
এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামিয়া ইবরাহিমীয়া মিফতাহুল উলুম রিসার্চ সেন্টার, চাঁপাইনবাবগঞ্জ-এর শিক্ষা সচিব মুফতি মো. নুরনবী।
সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন হাফেজিয়া ও কওমি মাদরাসা থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা কওমি শিক্ষার ঐতিহ্য, দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব এবং একজন আদর্শ মুসলিম হিসেবে নৈতিক চরিত্র গঠনের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
বক্তারা বলেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত প্রজন্ম সমাজে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য কওমি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আদর্শিকভাবে গড়ে তোলার প্রতি সবাইকে সচেতন হতে হবে।
পরিশেষে শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত সম্মেলনটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: