[email protected] ঢাকা | সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬, ১০ই ফাল্গুন ১৪৩২
thecitybank.com

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা পাওয়েলের জন্মদিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০০:০০

শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গলওয়েলের জন্মদিন উদ্যাপন করেছে বাবুডাইং আলোর পাঠশালা।

রবিবার এ উপলক্ষে বিদ্যালয়ে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় কাব শিক্ষার্থীরা। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে তিনটি ক্যাটাগরিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্যদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দুটি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাংকনের বিষয় ছিল জাতীয় শহীদ মিনার ও জাতীয় পতাকা। কুইজ প্রতিযোগিতার বিষয় ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।


কুইজ প্রতিযোগিতা শেষে দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এসময় বক্তব্য দেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট গ্রুপ সভাপতি আলী উজ্জামান নূর, সম্পাদক ও সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাব স্কাউট লিডার মেহেদী হাসান।


আলোচনা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।


উল্লেখ্য, স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ১৯০৭ সালে ইংল্যান্ডে স্কাউট আন্দোলনের সূত্রপাত করেন। তাঁর প্রবর্তিত স্কাউট আন্দোলন বর্তমানে পৃথিবীর ১৭৪টি দেশে পরিচালিত হচ্ছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর