[email protected] ঢাকা | সোমবার, ২৩শে মার্চ ২০২৬, ৮ই চৈত্র ১৪৩২
thecitybank.com

নবাবগঞ্জ সরকারি কলেজের সর্তীর্থ-৮৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২২ মার্চ ২০২৬, ১৬:৪৯

নবাবগঞ্জ সরকারি কলেজের সর্তীর্থ-৮৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল
নবাবগঞ্জ সরকারি কলেজের সর্তীর্থ-৮৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে৷
 
রবিবার (২২ মার্চ) বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে একটি বর্ণাঢ র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারোও পৌর পার্কে এসে শেষ হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন করা কক্ষে কেক কর্তন করা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় সতীর্থ-৮৪ উল্লেখ সংখ্যক বন্ধুরা উপস্থিত ছিলেন। 
 
এই সময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা ও দায়েরা জজ গোলাম ফারুক রুমি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান, সাবেক উপজেলা ম্যাধমিক অফিসার মোতাহার হোসেন, সাবেক উপজেলা মৎস্য  অফিসার আনোয়ার আলী, সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুল হক সাজু, আইএফআইসি ব্যাংকের সাবেক এ.ভি.পি ফজলুল হক,  রাবির সাবেক অধ্যাপক ড. নাসিমা আক্তার, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক রেজাউল করিম, গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যাপক আশরাফ জামিল আক্তার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আওয়াল, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক তরিকুল ইসলাম মোল্লা, শাহনেয়ামুতুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ হাকিকুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আব্দুস সাত্তার মুকুল ও সর্তীথ-৮৪ এর সদস্য সচিব ও সমাজসেবক মো: শাহজাহানসহ প্রমুখ।
 
সাজেদুর/আ.আ
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর