[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই এপ্রিল ২০২৬, ২৫শে চৈত্র ১৪৩২
thecitybank.com

নাচোল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ক্রীড়া ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৬, ২১:১০

বার্ষিক ক্রীয়া বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত সহশ্রাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণ অভুতপুর্ব এক নীরবতায় শ্রবণ করছিলেন অতিথিবৃন্দের জ্ঞানগর্ভ ও দিকনির্দেশনামুলক বক্তব্য।

বুধবার (০৮ এপ্রিল) সকাল ১০টায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় এ পুরুস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কারিগরি শিক্ষাব্যবস্থায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় অন্যতম এই "নাচোল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ" এ উপজেলায় পেয়ে আমরা গর্ববোধ করছি। অতিথিবৃন্দ আরও বলেন প্রয়েজনীয় প্রযুক্তিনির্ভর উপকরণ ও যে জনবল এ প্রতিষ্ঠনে বিদ্যমান, তাদের পাঠদান ও সুপরামর্শ ধারণ করতে পারলেই শিক্ষালাভের পর জীবনে প্রতিষ্ঠালাভের জন্য আর পেছনে ফিরে তাকাতে হবে না।

ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ তোফাজ্জল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা হিসাবরক্ষণ অফিসার মোঃ শহিদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। স্বাগত বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর মু. সালাউদ্দিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সাত্তার। ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান পর্ব পরিচালনা করেন, ইন্সট্রাক্টর মোঃ রাব্বী মোস্তফা।

আব্দুস সাত্তার/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর