[email protected] ঢাকা | শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬, ৩রা বৈশাখ ১৪৩৩
thecitybank.com

নাচোলে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৬, ১৮:৩৩

নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা উজিরপুর (দর্গা) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের অশ্রুসজল বিদায় এবং নবাগতদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিদ্যালয়ের সাবেক সভাপতি মাওলানা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ১নং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জাব্বার তাঁর বক্তব্যে বলেন, "তোমরা এখান থেকে যে শিক্ষার বীজ নিয়ে যাচ্ছ, তা যেন ভবিষ্যতে মহীরুহ হয়ে দেশের সেবা করতে পারে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও পরিশ্রমের কোনো বিকল্প নেই।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন, কসবা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মোঃ আঃ জাব্বার, মোঃ ফিরোজ আলী ও মোঃ লুৎফর রহমান, সাবেক ইউপি সদস্য,মোঃ জারজিস আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবক মোঃ নিয়াজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ নোমান আলী , মোঃ আলাল উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, ও মোঃ সালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা।

বিদায় পর্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও উজ্জ্বল জীবনের জন্য দোয়া করা হয়। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

সুমন আলী/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর