[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬, ১৫ই বৈশাখ ১৪৩৩
thecitybank.com

ভাসানচর প্রকল্পের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্র্যাক

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৬, ২২:১১

প্রতিকী ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) তাদের 'প্রটেকশন, ভাসানচর, এইচসিএমপি' বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:

  • পদের নাম: প্রজেক্ট অফিসার, সিএফএম ডেস্ক সুপারভাইজার।

  • বিভাগ: প্রটেকশন, ভাসানচর, এইচসিএমপি।

  • পদসংখ্যা: নির্ধারিত নয়।

  • আবেদন শুরুর তারিখ: ২৬ এপ্রিল ২০২৬।

  • আবেদনের শেষ সময়: ০৩ মে ২০২৬।

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে (এনজিও বা উন্নয়ন সংস্থা) কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করার সুযোগ পাবেন।

চাকরির ধরন ও কর্মস্থল:

  • চাকরির ধরন: ফুলটাইম।

  • কর্মক্ষেত্র: অফিসভিত্তিক।

  • কর্মস্থল: নোয়াখালী (হাতিয়া/ভাসানচর)।

সুযোগ-সুবিধা ও বেতন:

  • বেতন: আলোচনা সাপেক্ষে।

  • ছুটি: সপ্তাহে ২ দিন ছুটি।

  • বোনাস: বছরে ২টি উৎসব বোনাস।

  • অন্যান্য সুবিধা: বার্ষিক ইনক্রিমেন্ট, বিমা, চিকিৎসা ভাতা, স্বাস্থ্য ও জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা এবং পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটিসহ সংস্থার নীতিমালা অনুযায়ী সকল সুযোগ-সুবিধা।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইটের (https://www.brac.net) মাধ্যমে অথবা সরাসরি অনলাইন পোর্টালে গিয়ে আগামী ৩ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর