[email protected] ঢাকা | সোমবার, ২২শে জুন ২০২৬, ৭ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

৪৭তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে চলতি সপ্তাহে

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২১ জুন ২০২৬, ২০:০৩

প্রতিকী ছবি

৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এখন এই বিসিসের ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি’র পরিকল্পনা হলো- চলতি সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করার।

পিএসসির একটি সূত্র আজ রবিবার জানিয়েছে, ৪৭তম বিসিএসের ফল প্রকাশের কার্যক্রম জোরেশোরে চলছে। চলতি সপ্তাহের শেষ দিকে হলেও এই বিসিএসের ফল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের পুরো প্রস্তুতি শেষ হওয়ার পর ফুল কমিশন সভা ডাকা হবে। ওই সভাতেই মূলত ফল প্রকাশের সিদ্ধান্ত নেবে কমিশন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মরকর্তা বলেন, ‘চলতি সপ্তহে ৪৭তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার ফুল কমিশন সভা ডাকা হতে পারে। সভায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো কারণে চলতি সপ্তাহে সম্ভব না হলে আগামী সপ্তাহে ফল প্রকাশ করা হবে।’

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘চলতি মাসের যে কোনো দিন ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। সেভাবেই কমিশন কাজ করছে।’

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে এবার মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর