[email protected] ঢাকা | সোমবার, ১৩ই জুলাই ২০২৬, ২৮শে আষাঢ় ১৪৩৩
thecitybank.com

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১২ জুলাই ২০২৬, ২০:১৪

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: সংগ্রহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির অংশগ্রহণকারী ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জন বৃত্তি লাভ করেছে, যা স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৪০ জন ট্যালেন্টপুলে এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

এ তথ্য নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্য ধরে রাখতে বিদ্যালয়ে নিয়মিত মানসম্মত পাঠদান, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং বিশেষ প্রস্তুতির ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্যের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বিদ্যালয়ের এ অসাধারণ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টদের মতে, এই ফলাফল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ সাফল্য শুধু বিদ্যালয়ের গৌরবই বৃদ্ধি করেনি, বরং জেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রেও একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর