প্রকাশিত:
১৬ জুলাই ২০২৬, ১৫:৫৭
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী আইমান কানিতা মর্যাদাপূর্ণ ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬’ অর্জন করেছে। তার এই গৌরবময় সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। জেলা ও দেশের বিভিন্ন মহলের গুণীজন এবং সর্বস্তরের মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
বুধবার (১৫ জুলাই) রাজধানী ঢাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইমান কানিতার হাতে এই জাতীয় পদক তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল মিলন।
আইমান কানিতা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের পিটিআই এলাকার ডা. কামাল উদ্দিনের মেয়ে। তার পিতা নওগাঁ জেলার পোরশা উপজেলার হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মরত রয়েছেন এবং তার মা রাবেয়া খানম নামোশংকরবাটি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
আইমান কানিতা এর পিতা ডা. কামাল উদ্দিন বলেন, আমার মেয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরুস্কার গ্রহন করছেন এটাতে অনুভুতি খুবই ভালো। এর পিছনে তার মায়ের অবদান সবচেয়ে বেশি। আমি চাকরির সুবাদে বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ছিলাম এবং আছি। এর ফলে তার মায়েই তাকে সব দিকনির্দেশনা দেয়। তার ফলে সে অত্র বিদ্যালয়ের ৫ম শ্রেণিতের তার রোল নং ০১। সে লেখাপড়াই খুবই ভালো। আশা করি ভবিষ্যতে সে আরোও ভালো করবে। শুধু লেখাপড়াই নয় আমার মেয়ে চিত্রংঙ্কন, গান ও নাচ সব কিছুতেই ভালো।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক গোলাম হামিদ বলেন, আইমান কানিতার এমন ফলাফলে আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী গর্বিত ও উচ্ছাসিত। এতে আমার শুধু স্কুলই গর্বিত নয় সে বর্তমানে পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার গর্ব। এই প্রথম আমাদের স্কুল থেকে প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি পুরুস্কার গ্রহন করলেন। আমি তার আগামীতে সাফল্য কামনা করি।
আইমানের এই অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, আইমান কানিতার এই গৌরবময় অর্জন শুধু তাদের বিদ্যালয়ের জন্য নয়, বরং পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য অত্যন্ত গর্বের। তার এই অনন্য সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: