[email protected] ঢাকা | বুধবার, ১২ই আগস্ট ২০২৬, ২৮শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৬, ২২:৪৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মিষ্টিমুখ করানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, উত্তীর্ণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ বছর নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ২২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২০৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৯২ জন। বিদ্যালয়ের পাসের হার ৯৩ দশমিক ২৭ শতাংশ। অনুষ্ঠানে কৃতকার্য শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফলাফল ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা জানায়, শিক্ষার্থীদের এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও ভালো ফলাফল নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ রানা, মোঃ শফিউল আজম, লিনস হাঁসদা, মোসাঃ শিরিন আকতার শিউলি এবং সহকারী শিক্ষক মোঃ আব্দুল হান্নান, মাহবুব আলম, মোসাঃ হিরা খাতুন, মোঃ জিয়াউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর