[email protected] ঢাকা | শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬, ৯ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বার ২০২৬, ১৭:২৯

শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি শুভেচ্ছা বক্তব্য দেন। কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাঃ লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

এ সময় কলেজের গভর্নিং বডির সদস্য আলহাজ্ব শামসুল হক গানু, উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলমসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি, কলেজের অধ্যক্ষ ও সভাপতি তাঁদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, কঠোর অধ্যবসায় ও সততার মাধ্যমে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে কলেজে স্বাগত জানানো হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে ওরিয়েন্টেশন দেওয়া হয়।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর