[email protected] ঢাকা | শনিবার, ১০ই অক্টোবর ২০২৬, ২৪শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

রাবিতে সাংবাদিক মারধর: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, ৭ জনের বিরুদ্ধে তদন্ত ও সতর্ককরণ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৯ অক্টোবার ২০২৬, ২১:১১

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি/সংগ্রহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করা হয়েছে। এছাড়াও ৪ শিক্ষার্থীর বিরদ্ধে আনিত অভিযোগ প্রমানে আরও অধিক তদন্তের পর ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবং তিন শিক্ষার্থীকে সতর্ক করার কথা উল্লেখ করা হয়েছে।

দুপুরে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম তার সম্মেলন কক্ষে এই প্রতিবেদন শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

তিনি জানান, অপরাধের ধারন ও মাত্রা বিবেচনায় সাময়িক ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে ছাত্রদল নেতা আহসান হাবিব, আরিফুল ইসলাম, হাসিবুল হাসান এবং বিশাল চক্রবর্তীর বিরুদ্ধে।

সতর্ক করার কথা বলা হয়েছে বুলবুল রহমান, শরিফুল ইসলাম এবং শাহরিয়ার আলমকে।

এছাড়া প্রতিবেদনে অভিযোগ প্রমানে আরও অধিক তদন্তের পর ব্যবস্থা নিতে বলা হয়েছে রাকিবুল ইসলাম, তাকবির আহমেদ ইমন, সৈয়দ সাজহারুল ইসলাম এবং তানিম রহমানের বিরুদ্ধে।


গত ৪ অক্টোবর রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মী। এতে পরের দিন ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেদিন উপাচার্য ঘোষণা দেন ৭২ ঘন্টার মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ করবে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে সময় শেষ হবার পর শুক্রবার সমালে এই প্রতিবেদন প্রকাশ করা হলো। এই প্রতিবেদন প্রকাশের প্রতিক্রিয়ায় ক্যাম্পাসের সংবাদকর্মীরা জানান, যাদের নাম তদন্ত প্রতিবেদনে এসেছে তাদের নামে কর্তৃপক্ষ মামলা না করা পর্যন্ত তাদের প্রশাসনের সংবাদ বয়কট কর্মসূচী চলবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে এই প্রতিবেদন প্রকাশের জন্য উপাচার্যকে ধন্যবাদ জানান তারা।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর