[email protected] ঢাকা | বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬, ২৮শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৩ অক্টোবার ২০২৬, ১৮:৩১

ছবি: সংগ্রহীত

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের বড় ইন্দারা মোড়ে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব ও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল বারী।

স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ নূরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. জিয়াউল আহসান।

আগামী বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও শহীদ সাটু মিলনায়তনে র‍্যালি, ফ্ল্যাশ মব, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী কর্মসূচি পালিত হবে।

প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেন, কৃষিশিক্ষা, আধুনিক বিজ্ঞান, উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন বিশ্ববিদ্যালয়ের অর্জন তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে জ্ঞানচর্চা, গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর