[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬, ১৩ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি: অভিনেত্রী নাজনীন নাহার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৯ জুন ২০২৬, ১৮:৫৭

অভিনেত্রী নাজনীন নাহার নিহা। ফাইল ছবি/সংগ্রহীত

সম্পর্কে জড়িয়েছেন ছোট পর্দার তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নীহা। আজ সোমবার দুপুরে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে বিষয়টির ইঙ্গিত দিয়েছেন। পরে গণমাধ্যমকেও খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী।

ফেসবুক স্ট্যাটাসে কেবল ‘এংগেজড’ দিয়েছেন নীহা। তবে সেটা বিয়ে, বাগদান নাকি প্রেম-সেসব পরিষ্কার করেননি। জানাননি কারো নামও। ফলে বিষয়টি নিয়ে কৌতূহলে রয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই ভাবছেন, বাগদান সেরে নিয়েছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমকে নীহা বলেন, ‘আমি এংগেজমেন্টের কথা উল্লেখ করিনি; আমি লিখেছি এংগেজড। অর্থাৎ আমি এখন সিঙ্গেল না। কারো না কারো সাথে সম্পর্কে আছি। সময় হলে তার পরিচয়ও পাবেন।’

মাস চারেক আগে সামাজিক মাধ্যমে নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় তিনি বলেছিলেন, খবরটি সত্য নয়। তবে এবার তিনি নিজেই দিলেন সম্পর্কের সিলমোহর। যদিও রহস্যটা এবারও বজায় রাখলেন। সম্পর্ক কিংবা সঙ্গী-কোনো কিছুর নামই খোলাসা করলেন না।

উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল ফিতরে ‘লাভ সেমিস্টার’ নাটক দিয়ে অভিষেক ঘটে নাজনীন নীহার। প্রথম নাটকেই বাজিমাৎ করেন। এরপর ‘আশিকি’, ‘যুগল’, ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘নীলাঞ্জনা’, ‘জনম জনমে’, ‘মায়াপাখি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভানসহ প্রথম সারির অভিনেতাদের সঙ্গে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর