[email protected] ঢাকা | বুধবার, ৪ঠা নভেম্বর ২০২৬, ২০শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত

চাপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৮:১৭

প্রতীকি ছবি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত কিছুটা কমলেও হাসপাতালে ভর্তি ৬০ জন রোগী। গত ২৪ ঘন্টায় নতুন করে ২১ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ, ৬ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে সোমবার (০৭ জুন) জানানো হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৪৮ জন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ২২ জন মহিলা এবং ১০ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৬ জনকে। এই ৬ জনের মধ্যে ০৫ জন পুরুষ ও ০১ জন মহিলা রয়েছেন।

বর্তমানে ভর্তি আছেন ৬০ জন। এই ৬০ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ২৬ জন মহিলা ও ১১ জন শিশু রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৩৪ জন।

এম.এ.এ/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর